• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৯:৪৬ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩২:০৬

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ad
Ad

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Ad

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫





চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:৩৭



Follow Us