• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৯:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নিজের পিস্তলের গুলিতে এসআই আহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫

নিজের পিস্তলের গুলিতে এসআই আহত

নাটোর প্রতিনিধি: নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এসআই দেওয়ান মামুন নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আহত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এ সময় তার শিশু সন্তান পিস্তলটি হাতে নিয়ে নাড়াচাড়া করলে অসাবধানতাবশত গুলি ছুটে যায় এবং তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ (রামেক) স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, এটি প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭