• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৬:০৯ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

৯ জুন ২০২৪ সকাল ০৯:০০:১৬

রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি: রিমেল তাণ্ডবে বন্ধ হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৯ জুন রোববার সকাল ৮টায় শুরু হয়েছে, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন ভোটার এক হাজার ১৮১ কেন্দ্রে ভোট প্রয়োগ করছেন।

আরও পড়ুন

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এর আগে ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন, আজ শেষ হচ্ছে। তবে কয়েকটি উপজেলায় মেয়াদপূর্তি না হওয়ায় নির্বাচন হবে আগামী বছর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২