• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১০:৪৬ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নববধূর মৃত্যু, উৎসবে শোকের ছায়া

২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৩:০০

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নববধূর মৃত্যু, উৎসবে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট: বিয়ের মাত্র চার মাসের মাথায় থেমে গেল তন্নি দের (২০) নতুন সংসার। বিয়ের পর বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দে যোগ দিতে গিয়ে বিজয়া দশমীতে আকস্মিক অসুস্থ হয়ে মারা যান তিনি। উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোক আর কান্নায়। তার মৃত্যুতে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

নিহত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তার প্রথম দুর্গোৎসব।

আরও পড়ুন

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তন্নির আকস্মিক মৃত্যুতে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। বিজয়ার আনন্দের বদলে চারদিকে ছড়িয়ে পড়ে কান্নার আবহ।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে এ মৃত্যুর খবর জানা গেছে।

আরও পড়ুন

বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ জন

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২