• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৫:৫৬ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

সাজেকে ফের অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফেরানো হলো ৩ হাজার পর্যটক

২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৫:৫৭

সাজেকে ফের অবরোধ, নিরাপত্তা প্রহরায় ফেরানো হলো ৩ হাজার পর্যটক
সাজেক সড়কে ফের অবরোধ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অবরোধের কারণে আটকা পড়ার আশঙ্কায় থাকা ২ হাজার ৯৩৩ জন পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকদের বহনকারী যানবাহনগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়। পরে সেখান থেকে তাদের খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে অবরোধকারীরা। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

সাগরে গোসলে নেমে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

গত ১১ অক্টোবর তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। ওই সময়ও এক হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। পরে নিরাপত্তা ব্যবস্থায় তাঁদের সাজেক থেকে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। ওই সময়ে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়। তবে পূজার ছুটি শেষে আবারও অবরোধ শুরু হওয়ায় সাজেকের পর্যটন পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুন

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটকবাহী গাড়ি চলাচল

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, অবরোধের কারণে ছুটি শেষ হওয়ার আগেই পর্যটকেরা সাজেক ছাড়তে বাধ্য হয়েছেন। এতে পর্যটক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবরোধ ও প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দ্রুত সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বারবার অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে রিসোর্ট-কটেজ, পরিবহন, রেস্তোরাঁসহ স্থানীয় ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবরোধের কারণ ও দাবিগুলোর কার্যকর সমাধান জরুরি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২