• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৫:০০ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:০৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

২৮ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:৫৩



হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ১৩১০
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ১৩১০
২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৮:৪৫