• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:৫৪ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭

২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:৫৩

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও সাত আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

২৮ সেপ্টেম্বর ‍সোমবার সকাল ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রাম উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে নুর আমীন (৩০), একই ইউনিয়নের গুড়িয়াটারী (ছাড়ারপাড়) গ্রামের ফাতুল হোসেন (৩৫) এবং একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোস্তাকিম (১৮)।

আহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী গ্রামের দিপু (৩০), একই ইউনিয়নের মিশন (২০), আইনুল হক (৩৫), ঘুন্টি বাজারের বাদশা (৫৫), জাফর (৬০), অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২৫) ও অপর একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি দশ চাকার খালি ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রাকটির সামনের বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের দুই-তিনটি দোকানে ঢুকে পড়ে।

এতে হতাহতের পাশাপাশি ঘুন্টি বাজারের আলমগীরের মুদি দোকান, কালুয়ার দোকান ও এক সার ব্যবসায়ীর দোকানসহ কয়েকটি দোকান ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:৫৩



হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ১৩১০
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু; নতুন আক্রান্ত ১৩১০
২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৮:৪৫