• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪২:৩১ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

অনূর্ধ্ব-৪৫ বিভাগ

জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন বাতেন বিপ্লব

১৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০০:৩১

জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন বাতেন বিপ্লব
এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের নিয়ে আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৪৫ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মো. আব্দুল বাতেন (বাতেন বিপ্লব)।

১৮ অক্টোবর রোববার ভোরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

মিনি ম্যারাথনে অংশ নিতে কাকডাকা ভোরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন ক্লাবের সদস্যরা। তাদের স্ত্রী-সন্তানেরাও প্রতিযোগিতায় অংশ নেন। বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে নারী ও পুরুষ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে মিনি ম্যারাথন ছাড়াও দাবা, টেবিল টেনিস, ব্রিজ, এয়ারগান শুটিং ও লুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগামী ২০ অক্টোবর নৈশভোজ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের প্রধান নদ-নদীর পানি কমছে
দেশের প্রধান নদ-নদীর পানি কমছে
১৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৮:৫৭