• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৩:০৯ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

১৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৭:১৪

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় গেফতার সাজেবুল ইসলাম অপূর্ব (২৩)

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর শনিবার মধ্যরাতে নেত্রকোণা শহরের পুরাতন সিনেমা হল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অপূর্ব এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।

গ্রেফতার সাজেবুল ইসলাম অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি দুর্গাপুরের আলোচিত ব্যক্তি তাজুল ইসলামের সহযোগী বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ।

এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: মোটরসাইকেলে এসে সাংবাদিককে গুলি করে হত্যা

নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি ইন্টারনেটভিত্তিক টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি পেইজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে চা পান করে বের হচ্ছিলেন আলিফ। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ