• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৫:৩৩ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫১:২৭

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

ডেস্ক রিপোর্ট: অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। ২ অক্টোবর শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক দ্য ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেছেন।

২০০৮ সালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ