অনলাইন ডেস্ক: উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসাসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেবে তারা।
২ অক্টোবর শুক্রবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের স্টাডি ভিসার আবেদন জমা নেওয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা করা হবে।
তবে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিভ্রান্তি এড়াতে শুধু অফিসিয়াল ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
যেসব আবেদনকারী ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের তথ্য ভালোভাবে যাচাই করে নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে রোমানিয়ার দূতাবাস।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available