• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:১১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

আমার দেশ নিয়ে মিথ্যাচার, দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

২৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২১:০৪

আমার দেশ নিয়ে মিথ্যাচার, দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

২৮ ডিসেম্বর রোববার দুপুরে ১২টার দিকে এ মামলা করেন মাহমুদুর রহমান। আদালত শুনানি শেষে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো নামক দুই ব্যক্তি গত ১৯ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ এবং ১০ ধারায় মামলায় করেছেন মাহমুদুর রহমান।

আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেছেন মাহমুদুর রহমান।

গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে মারা যাওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২








হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯