ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, গণভোটে “না” ভোট জয়ী হয়েছে চার আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানা গেছে।


বান্দরবানে হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন।
রাঙ্গামাটিতে হ্যাঁ, ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। না ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
চট্টগ্রাম-১৩ আসনে হ্যাঁ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। না ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available