• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৩:৪৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী সংসদের দায়িত্ব গ্রহণ

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৩:৪১

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী সংসদের দায়িত্ব গ্রহণ

বরিশাল ব্যুরো: ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি কাজী আল মামুনসহ অন্যান্যরা। এ সময় নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী আল মামুন।

পরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রেসক্লাব এবং সাংবাদিকদের উন্নয়নে বছরব্যাপী দপ্তর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি ক্লাবের ঐতিহ্য এবং সুনাম রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে কাজ কারার আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নবনির্বাচিতরা।

আরও পড়ুন

সাংবাদিক সোহেল রানা শুভর ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি ডিইউজের

এর আগে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কার্যকরী সংসদের বিদায়ী কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের সভাপতি কাজী আল মামুন। সভা পরিচালনা করেন বিদায়ী এবং পুননির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভায় পূর্ববর্তী মাস এবং বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০