অনলাইন ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন।
২৪ অক্টোবর শনিবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুহাম্মদ শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি।
শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সংগঠনটির নেতৃত্বে ছিলেন।
শফিকুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
মুক্তিযুদ্ধের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং ধীরে ধীরে দেশের গণমাধ্যম অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available