নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনের ক্যামেরা স্টোর ইনচার্জ পারভেজ আলম ফরিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধনীর মিরপুরের ১১ নম্বর সেকশনের নিজ বাড়িতে গভীর রাতে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে চিকিৎসক।
পারভেজ আলম ফরিদের এই অকাল মৃত্যুতে এশিয়ান টেলিভিশন পরিবার গভীর শোক জানিয়েছেন। একইসাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
পারভেজ আলম ফরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সবশেষ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
বাদ জোহর মিরপুর ১১ নম্বর সেকশন বড় মসজিদে তার জানাজা শেষে কালসী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available