• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩০:১৪ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার

২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:০০

শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেছেন, জীবনে সফল হতে হলে শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, বরং ইচ্ছাশক্তি, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তির অপব্যবহার রোধেও নৈতিক শিক্ষার বিকল্প নেই।

২৪ অক্টোবর শনিবার মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আগামীর আলোয় যাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

‘উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আস্থা অর্জন করবে বিএনপি’

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “পরিবেশ কখনো আপনাকে আটকে রাখতে পারবে না, যদি আপনার ইচ্ছাশক্তি থাকে। আপনি কী করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়।”

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল না করায় পরিবারের পক্ষ থেকে চাপ অনুভব করেছিলেন। পরে সেই পরিস্থিতি তাঁকে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করে। তাঁর মতে, জীবনে পিছিয়ে পড়লেও চেষ্টা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।

নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডা. ডোনার বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটছে। আগে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে শিশুরা শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা পেত। এখন এসব মূল্যবোধ ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি শিক্ষার্থীদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, ছোট ছোট ভালো অভ্যাসের মধ্য দিয়েই সামাজিক পরিবর্তন শুরু হতে পারে। অন্যের বিপদে এগিয়ে আসা এবং কোনো ঘটনা না জেনে উত্তেজিত না হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন অব্যাহত থাকবে। তাই নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে এবং এর ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। একই সঙ্গে অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে।

এ জন্য শিক্ষকদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে প্রযুক্তি শেখা ও শেখানোর জন্য সংগঠন বা দল গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এস এম আব্দুর রাজ্জাক। শিক্ষার্থীদের কাউন্সেলিং করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্যায়ের পরিচালক, মনিটরিং টিমের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশ নেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:২৪







প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৪৪