• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫০:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৫০

বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

ডেস্ক রিপোর্ট: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

আজ ২ সেপ্টেম্বর বুধবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে বিদিশার পক্ষে আইনজীবীরা আপিলের শর্তে জামিন আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

এর আগে ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত গুলশান থানায় করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলাটি ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার করেন। মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

সূত্র: দৈনিক কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২