• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৫৪:২৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০২:১২

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানে ৪ সদস্যের একটি কমিটিও করেছে দুদক। এদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

২ সেপ্টেম্বর বুধবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগ রয়েছে দুদকে।

দুদক সূত্র জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২