• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪৩:৩৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:৪৭

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২ সেপ্টেম্বর বুধবার সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ।

এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। দু'দেশের অভিজ্ঞতা বিনিময় করে, কীভাবে সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়– সে বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কোন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা, ই-পার্লামেন্ট চালু, সংসদীয় কার্যক্রমে এআই'র ব্যবহার নিয়েও আলোচনা করেন তারা।

সংসদ সদস‌্যদের (এমপি) প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আলোচনাও উঠে আসে বৈঠকে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২