• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪২:৪১ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

বেতন কমিয়ে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:০৩

বেতন কমিয়ে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা

স্পোর্টস ডেস্ক: স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিতে নিজের বেতন উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জেসুসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে নিজের বেতন কমানোর কথা জানিয়ে জেসুস বলেন, তিনি উল্লেখযোগ্য পরিমাণ বেতন কমিয়েছেন, কারণ বার্সেলোনায় খেলা তার স্বপ্ন ছিল। একই সঙ্গে চুক্তি সম্পন্ন করতে বার্সেলোনাও যথেষ্ট উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

আর্সেনাল থেকে জেসুসকে দলে নিতে বার্সেলোনা প্রাথমিকভাবে প্রায় ১০ মিলিয়ন ইউরো খরচ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী অতিরিক্ত অর্থসহ ট্রান্সফার ফি ১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

বার্সেলোনার আক্রমণভাগে পরিবর্তনের অংশ হিসেবেই জেসুসকে দলে নেওয়া হয়েছে। ক্লাবটি আগে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। তবে সেই আলোচনা এগোয়নি। ফলে জেসুসকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।

জেসুস জানান, এক মাস আগেও তিনি ভাবেননি ২৯ বছর বয়সে বার্সেলোনায় খেলার সুযোগ পাবেন। প্রায় ১০ বছর আগে পালমেইরাসে থাকাকালে বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান।

বার্সেলোনায় ‘দ্বিতীয় পছন্দ’ হিসেবে আসা নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান জেসুস। বরং এক দশক পর আবারও ক্লাবটির হয়ে খেলার সুযোগ পাওয়ায় তিনি রোমাঞ্চিত।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১২৩ ম্যাচে ৩২ গোল ও ২২টি অ্যাসিস্ট করেন জেসুস। তবে চোটের কারণে গত কয়েক মৌসুমে তার মাঠে থাকার সময় কমেছে। সর্বশেষ মৌসুমে আর্সেনালের আক্রমণভাগে কাই হাভার্টজ ও ভিক্টর গিয়োকেরেসের কারণে তার নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে।

বার্সেলোনায় নতুন অধ্যায় শুরুর আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে জেসুস জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট এবং মাঠে নামতে প্রস্তুত।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাকিস্তান দলে বড় রদবদল, হতবাক খেলোয়াড়রা
পাকিস্তান দলে বড় রদবদল, হতবাক খেলোয়াড়রা
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:২৭


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৫৭



পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
পাতায়া উপকূলে পৌঁছেছে মার্কিন রণতরী
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:৫৩

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৩৮



দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:৫৭