• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০১:৪৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:৪৯

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির শীর্ষ ৭ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

ওবায়দুল কাদের ও আরাফাত ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে, গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ১৪ সেপ্টেম্বর সোমবার রায়ের জন্য আজকের (মঙ্গলবার) দিন ধার্য করেন আদালত। 

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:০৪



ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০



দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০০:২৫

ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:৪৭