অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের ভোটের বিষয়ে সোমবার নির্বাচন কমিশন (ইসি) যে সময়সূচি জানিয়েছে, তা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
এর আগে, আজ সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু ৭ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।
এদিকে, সোমবার ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৭ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
সুত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available