• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০২:০৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০

ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম

স্পোর্টস ডেস্ক:  ৮, ৬, ৭— সবশেষ ইনিংসে ৭৬ রান করার আগের তিনটিতে বাবর আজমের রান সংখ্যা এটি। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হঠাৎ করেই আলো ছড়ান অধিনায়ক, কিন্তু সেটি দুঃসহ ইংল্যান্ড সফরকে ভুলিয়ে দেওয়ার মতো যথেষ্ট নয়। তাই দেশে ফিরেই ফর্ম পুনরুদ্ধারে মাঠে নেমে পড়বেন ডানহাতি ব্যাটার।

এজন্য বাবর বেছে নিয়েছেন লাল বলের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে তিনি শেষবার খেলেছিলেন ২০১৯ সালে। ওই বছরের ডিসেম্বরে সেন্ট্রাল পাঞ্জাবকে কায়েদ-ই-আযম ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান দিয়ে সাত বছর পর আবার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন বাবর। তাকে অতিথি খেলোয়াড় হিসেবে চুক্তি করেছে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অংশগ্রহণে সম্প্রতি পিসিবি উদ্যোগ নেওয়ার পর বাবর আরও কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে প্রেসিডেন্টস কাপে অংশ নিচ্ছেন। স্থানীয় শীর্ষ গণমাধ্যম ডন জানিয়েছে, ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি কেআরএল-এর প্রতিনিধিত্ব করছেন। টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা খেলছেন কিংসমেন অ্যাকাডেমির হয়ে।

বাবরের দলের ক্রীড়া প্রধান ফারাহ জানান, পাকিস্তানের টেস্ট অধিনায়ক ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন এবং পরের দিন ওজিডিসিএল-এর সঙ্গে যোগ দেবেন, ‘তার কিট অর্ডার করা হয়েছে। বাবর আসার পর সিদ্ধান্ত নেবেন তিনি দ্বিতীয় ম্যাচ নাকি তৃতীয় ম্যাচ থেকে খেলবেন।’

ঘরোয়া লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত বাবর। ২০২২ সালের ডিসেম্বর থেকে টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরি নেই। ওই বছর করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র ম্যাচে ১৬১ রান করেছিলেন। ২০২৩ সালের শুরু থেকে তার টেস্ট গড় ক্যারিয়ার গড়ের চেয়ে ১২.৫৫ রান কমে হয়েছে ৩০.৪৩।

সবশেষ ইংল্যান্ড সফরে গিয়ে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। প্রথমবার তারা ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে। লিডস ও লর্ডসে অসহায় আত্মসমর্পণের পর এজবাস্টনে প্রথমবার তাদের মাঝে লড়াকু মানসিকতা দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
সপ্তাহে ২ দিন ছুটিতে চাকরি দিবে আগোরা
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:০৪



ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
ফর্মে ফিরতে নতুন মিশনে বাবর আজম
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২০:২০



দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, যা জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০০:২৫

ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:৪৭