• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৯:০২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৭:৫৯

পাঁচ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Ad
Ad

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

Ad

জামিন পাওয়া মামলাগুলো হলো- ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এ ছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা অপর একটি মামলাতেও তিনি জামিন পেয়েছেন।

গত বছরের ৯ মে মধ্যরাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করেন। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০






বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আক্তার বানু
বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আক্তার বানু
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫০:২৪

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৭:১১

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:১৯



Follow Us