• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩৩:৪২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, অর্থ মন্ত্রণালয়ের ৮ সিদ্ধান্ত

২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১৩

পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন, অর্থ মন্ত্রণালয়ের ৮ সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে ৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের বিষয়ে সরকার নতুন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে।

আরও পড়ুন

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিয়োগ পাবেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে। সিদ্ধান্তগুলো হলো—

১. ২০২৬ সালের ১ জুলাইয়ের পূর্বে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর আওতাভুক্ত বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ গত ১ জুলাইয়ের পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে, সরকারের সঙ্গে চুক্তি সংশোধন সাপেক্ষে তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের নিয়ম অনুসরণপূর্বক ১ জুলাই হতে তাদের বেতন অনুরূপ গ্রেড ও ধাপে নির্ধারিত হবে।

তারা ১ জুলাই থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর অনুচ্ছেদ ১(৩)(ক), ১ (৩)(খ), ১ (৩)(গ) [বার্ষিক বেতন বৃদ্ধি অংশ ব্যতীত] এবং ১(৩)(ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

২. ১ জুলাইয়ের পরে যারা চুক্তিভিত্তিক পদে নিয়োজিত হয়েছেন বা হবেন তাদের ক্ষেত্রে অবসর গ্রহণের অব্যবহিত পূর্বে জাতীয় বেতনস্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন প্রাপ্ত হতেন জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর অনুরূপ গ্রেড ও ধাপের বেতন চুক্তিভিত্তিক নিয়োজিত পদের বেতন হিসেবে নির্ধারিত হবে (বিদ্যমান চুক্তি, যদি থাকে, সংশোধন সাপেক্ষে) এবং চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনুচ্ছেদ ১(৩) (ক), ১ (৩)(খ), ১(৩)(গ) [বার্ষিক বেতন বৃদ্ধি অংশ ব্যতীত] এবং ১(৩)(ঞ) অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতাদি প্রাপ্য হবেন। বিশেষ ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত বেতনই হবে চুক্তিভিত্তিক নিয়োজিত পদের বেতন।

৩. চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন হতে নির্ধারিত গ্রস পেনশন (কম্যুটেশন/সমর্পণ করার পূর্বের অংক) এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ যাবে না।

8. চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক, বর্ধিত পেনশন প্রদেয় হবে না।

আরও পড়ুন

ঢাকার পথে প্রধানমন্ত্রী

৫. অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ব্যতীত অন্যান্যদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ইত্যাদি সংক্রান্ত শর্তাবলি- যথারীতি প্রতিক্ষেত্রে গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে স্থির করা হবে এবং তদনুযায়ী চুক্তিপত্র সম্পাদিত হবে।

৬. এ প্রজ্ঞাপনের পরিপন্থী পূর্ববর্তী সব আদেশ বা স্মারক নির্দেশাবলীর সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে, তবে এ প্রজ্ঞাপনের সাথে সংগতিপূর্ণ পূর্বের জারি করা সব স্মারক বলবৎ থাকবে।

৭. বেতন-ভাতা সম্পর্কে এ প্রজ্ঞাপনে যা উল্লেখ করা হয়েছে তা সত্ত্বেও চুক্তি মোতাবেক প্রদেয় বেতন, ভাতা ইত্যাদির ক্ষেত্রে সরকার কর্তৃক পরবর্তীকালে সময়ে সময়ে জারি করা আদেশ প্রযোজ্য হবে।

আরও পড়ুন

দক্ষ জনশক্তি তৈরি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

৮. অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিলক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং এটি গত ১ জুলাই কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৯:৫০


বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৪



জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০