• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৩:০৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড

২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:২৯

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Ad

এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Ad
Ad

মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী ৫ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই দুটি মামলায় অভিযোগ আনা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

এছাড়া শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৬ হাজার
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:২১

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও সাহসী হতে হবে: গভর্নর
২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৪৮



Follow Us