• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৯:৪৯ (13-May-2026)
  • - ৩৩° সে:

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

১৩ মে ২০২৬ রাত ০৮:২৯:৪৯

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।

১৩ মে বুধবার আসরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Ad
Ad

আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসু প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

Ad

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডাকসু সূত্র জানায়, সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। পেশায় চিকিৎসক আনিকার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বিয়েকে কেন্দ্র করে এরই মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬






Follow Us