• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:০৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি

১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬

ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা ফিলিপিন্সের সিনেট ভবনে প্রবেশ করলে সেখানে গোলাগুলির শব্দ শোনা গেছে।

আল জাজিরার সাংবাদিক জামেলা আলিন্দোগান জানিয়েছেন, ১৩ মে বুধবার সন্ধ্যায় রাইফেল ও সুরক্ষামূলক সরঞ্জাম পরিহিত সৈন্যরা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরই গোলাগুলি শুরু হয়। এ সময় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালিয়ে যান।

তবে কারা গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

আরও পড়ুন

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

ফিলিপিন্সের সিনেটর রোনাল্ড দেলা রোসা এর আগে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে গ্রেফতার করে আইসিসিতে পাঠানো হতে পারে। এ পরিস্থিতিতে তিনি সমর্থকদের আইনসভা ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় দেলা রোসা বলেন, ‘আমি আপনাদের কাছে আবেদন করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আর কোনো ফিলিপিনোকে হেগে নিয়ে যেতে দেবেন না।’

তার এ বক্তব্যের পর সিনেটের সার্জেন্ট-অ্যাট-আর্মস মাও আপলাস্কা জানান, ফিলিপিন্সের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে সিনেট ভবনের বাইরে অবস্থান নিতে শুরু করেছিলেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার: পেন্টাগন

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮