• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:০৬:৫৬ (13-May-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২

১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

১৩ মে বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।

Ad
Ad

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এতে ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

Ad

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানের কাছে আরেকটি হামলায় একজন নিহত হন। টায়ার জেলার আরও তিনটি পৃথক স্থানে গাড়ি লক্ষ্য করে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ইসরাইল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে তারা ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর নতুন হামলা চালিয়েছে। এসব হামলায় কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বিশ্লেষকদের মতে, ইসরাইল-লেবানন সীমান্তে চলমান সংঘাত ধীরে ধীরে আরও বিস্তৃত আকার নিচ্ছে। বিশেষ করে বেসামরিক এলাকায় হামলার সংখ্যা বাড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

সূত্র: ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬






Follow Us