• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:১৬:০৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

জামিন পেলেন আড়াই বছরের শিশুকে নিয়ে কারাবন্দি সেই মা

১৩ মে ২০২৬ রাত ০৮:৫৬:৫৮

জামিন পেলেন আড়াই বছরের শিশুকে নিয়ে কারাবন্দি সেই মা

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে মারধরের মামলায় আড়াই বছর বয়সী শিশুকে নিয়ে কারাবন্দি ফারহানা আক্তার শিল্পিকে জামিন দিয়েছেন আদালত।

১৩ মে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পেশকার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির কোলে দুধের শিশু এবং বাড়িতে আরও দুই স্কুলপড়ুয়া সন্তান থাকায় মানবিক দিক বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, একটি মারধরের মামলায় গত ১১ মে শিল্পি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে আড়াই বছরের শিশু সিয়ামকে সঙ্গে নিয়েই তাকে কারাগারে যেতে হয়।

পরে প্রিজনভ্যানে শিশুকে কোলে নিয়ে বসে থাকা শিল্পির ছবি এবং তার অপর দুই সন্তান কারাফটকের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আইনজীবী মহসিন কবির স্বপন ফেসবুকে পোস্ট দিলে তা সংবাদমাধ্যমের নজরে আসে এবং দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

সাধারণ নিয়ম অনুযায়ী সাত দিন পর জামিন আবেদন করা গেলেও শিশুসহ মায়ের কারাবন্দি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বিশেষ ব্যবস্থায় বুধবার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ঘটনার ভিডিওতে শিল্পিকে মারধর করতে দেখা গেলেও তার হাতে কোনো রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি। এছাড়া মেডিক্যাল সার্টিফিকেটে আহত ব্যক্তির আঘাত ‘সিম্পল’ বা সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

শিল্পির ভাই আবু ইউছুফ বলেন, ‘দুই দিন ধরে তার ছেলে-মেয়েরা বাড়িতে কান্নাকাটি করেছে। আজ তিনি জামিন পেয়েছেন।’

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, গত ১১ মে শিল্পি তার শিশু সন্তানকে নিয়ে কারাগারে আসেন এবং বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মাহাতাব উদ্দিন ভূঁইয়া গত ১৫ এপ্রিল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় শিল্পিসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, শিল্পি রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। তবে এজাহারে গুরুতর আঘাতের কথা বলা হলেও লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটে আঘাতের ধরন সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪