• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৩:৩৩ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩০:০৪

জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

৩ অক্টোবর শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। সিএমএম আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে আখরুজ্জামান বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আদালত সূত্রে জানা গেছে, তাকে এ মামলায় ২ অক্টোবর শুক্রবার গ্রেফতারের পরে আজ (৩ অক্টোবর) রিমান্ড শুনানির জন্য আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাপক যাত্রীদের চাপের কারণে গত ১ অক্টোবর বৃহস্পতিবার মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন মেজর (অব.) আখতারুজ্জামান। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬