অনলাইন ডেস্ক: দেশের মানুষ ভালো নেই, শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
৩ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।
এ সময় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দুই-একজনের ভুলের কারণে গোটা আলেম সমাজকে দোষারোপ করা হয়, যা ঠিক না।
জামায়াত আমির বলেছেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাশ হয়েছে, এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের নিয়তে সমালোচনা করতে হবে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available