• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫১:০২ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ১০০ কিমি গতিতে ‘বন্দে ভারত’

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:৩৬

বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ১০০ কিমি গতিতে ‘বন্দে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস চালিয়ে নতুন মাইলফলক অর্জন করেছে ভারত। জম্মু-কাশ্মীরের ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৭৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে। সম্প্রতি এই রুটে গতি বৃদ্ধির মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় রেলের কর্মকর্তারা।

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পের আওতাধীন কাটরা-বানিহাল সেকশনে সব নিরাপত্তা শর্ত পূরণ হওয়ার পর সর্বোচ্চ গতিসীমা বাড়ানোর অনুমোদন দেয় ভারতের রেল মন্ত্রণালয়। এরপরই ট্রেনটির গতি পরীক্ষার মহড়া চালানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতি পরীক্ষার সময় ‘বন্দে ভারত’ এক্সপ্রেস চেনাব নদীর ওপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেয়েড রেলসেতু আঞ্জি সেতু ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে অতিক্রম করে।

পীর পাঞ্জাল ও হিমালয়ের দুর্গম পার্বত্য ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়া কাটরা-বানিহাল রেলপথটি প্রকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথে রয়েছে ৩৩টি টানেল বা সুড়ঙ্গ এবং একাধিক উঁচু সেতু।

রেল কর্তৃপক্ষের মতে, এই রুটে ট্রেনের গতিসীমা বাড়ানোর ফলে যাতায়াতের সময় কমে আসবে। একই সঙ্গে কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ আরও দ্রুত ও আরামদায়ক হবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬