সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের আগ্রহী প্রার্থীদের জন্য ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এ কোর্সে আবেদনের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার পাশাপাশি অনলাইন আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।১২ নভেম্বর বৃহস্পতিবার সেনাবাহিনীর সেনাসদর, এজির শাখা, পিএ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই তারিখে প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের পরিবর্তে সর্বোচ্চ ২৩ বছর নির্ধারণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে বয়সের নিম্নসীমা আগের মতোই ১৬ বছর ৬ মাস থাকবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকার শর্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫০ থাকতে হবে।এদিকে, ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৩ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে: https://join.army.mil.bdএটিভি/এসআইআর