• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৬:০৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু

১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন কার্যালয়ে ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

পদ ও পদসংখ্যা

১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট—৭ জন (গ্রেড-১১), বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।

২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি—৩১ জন (গ্রেড-১২), বেতন ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

আরও পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

৩. উপজেলা পোস্টমাস্টার—২২ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. সহকারী (ডাক অধিদপ্তর)—২ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৫. সহকারী পরিদর্শক—১ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।

আরও পড়ুন

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

৬. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—১৭ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৭. উচ্চমান সহকারী—৮ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৮. টেকনিশিয়ান—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

আরও পড়ুন

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং

৯. মেকানিক—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১০. মনোটাইপ কাস্টার অপারেটর—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১১. মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

আরও পড়ুন

পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২ হাজার

১২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট—১ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৩. ড্রাফটসম্যান—৩ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৪. জুনিয়র প্রুফ রিডার—১ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৫. ড্রাইভার (হালকা)—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৬. কার্পেন্টার—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৭. মেশিনিস্ট—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৮. সহকারী মেশিনম্যান—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৯. সহকারী গ্রেনিং মেশিনম্যান—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২০. পোস্টাল অপারেটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২১. সহকারী প্লেট মেকার—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২২. কম্পোজিটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৩. সহকারী ফটো কম্পোজিটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৪. চেকার—২ জন (গ্রেড-১৮), বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৫. কাউন্টার—২ জন (গ্রেড-১৮), বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৬. ওয়্যারম্যান—১ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৭. আর্মড গার্ড—২ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৮. প্যাকার—৩ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৯. ইনকম্যান—২ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

৩০. অফিস সহায়ক—৩৭ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩১. পরিচ্ছন্নতা কর্মী—২ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩২. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)—১ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৩. সার্চ পিয়ন—৩ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৪. কুলি—২ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৫. নিরাপত্তা প্রহরী—৫ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৬. পোর্টার—১ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা—আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি—আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি—১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা। ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা—১০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১

আজ শহিদ নূর হোসেন দিবস
আজ শহিদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:৫১

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৫৪


ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু
ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৪


দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৮:০০