• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:২২:১৯ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিকে ২১৬৯ জন প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার

১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:০০:০২

প্রাথমিকে ২১৬৯ জন প্রধান শিক্ষক নিয়োগ দেবে সরকার

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১ আগস্ট রোববার সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Ad

বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে।

Ad
Ad

আবেদনের যোগ্যতা

ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

খ. শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

১০০ নম্বরের পরীক্ষা: এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থাকবে। লিখিত পরীক্ষার পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।

এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

প্রসঙ্গত, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী শূন্য পদের ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া যাবে। আর বাকী ৮০ শতাংশ নিয়োগ দেওয়ার বিধান রয়েছে পদোন্নতির মাধ্যমে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১০:৪৭




রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৭:১১



এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
এবারের ভোটে জালিয়াতির সুযোগ নেই: মির্জা ফখরুল
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:২৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি
৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৪



Follow Us