আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে, গত দুই দিনে, ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দিদের অধিকারবিষয়ক সংগঠন সামিদুন এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির দাবি, এক ফিলিস্তিনি পরিবারের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর শুরু হওয়া ব্যাপক অভিযানের অংশ হিসেবেই এসব আটক করা হয়েছে।
সামিদুনের তথ্য অনুযায়ী, নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় সবচেয়ে বেশি অভিযান চালানো হয়। এ সময় ইসরায়েলি সেনারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়, সম্পত্তি ভাঙচুর করে এবং মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া কয়েকটি অভিযানে, সেনাবাহিনীর নিরাপত্তায় সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও অংশ নেন বলে দাবি করেছে সংগঠনটি।
সামিদুনের ভাষ্য, এসব অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সমষ্টিগত শাস্তি ও প্রতিশোধমূলক নীতি’ বাস্তবায়নের অংশ।
এ পরিস্থিতিতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছে তারা।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available