আন্তর্জাতিক ডেস্ক: একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের সুযোগ রেখে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে ভারত ও রাশিয়া। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, দেশ দুটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩ হাজার পর্যন্ত সেনা মোতায়েন করতে পারবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের ভূখণ্ডে যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েনের সুযোগ পাবে।

সম্প্রতি ভারত সফরের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও নয়াদিল্লির মধ্যে সম্পাদিত এ চুক্তিটি অনুমোদন করেন। এর লক্ষ্য হলো সামরিক ইউনিট মোতায়েন, বন্দরে যুদ্ধজাহাজ নোঙর করা এবং উভয় দেশের সামরিক বিমান চলাচলের জন্য আকাশপথ ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো তৈরি করা।
এ ছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার সময় সামরিক ইউনিটগুলোর জন্য প্রয়োজনীয় রসদ ও লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়টিও এই চুক্তির আওতায় থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available