নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
১৮ এপ্রিল শনিবার রাতে এক বার্তায় সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এ তথ্য জানান।


বার্তায় তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাই। এ সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে বলে তারা মনে করেন।

এর আগে ১৮ এপ্রিল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এই মূল্য আজ ১৯ এপ্রিল রোববার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন দফায় প্রতি লিটার জ্বালানির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে—অকটেন লিটারপ্রতি ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা এবং ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম অনুযায়ী দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ১১২, ১১৬ ও ১২০ টাকা ছিল। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় লিটারপ্রতি ২ টাকা করে দাম কমানো হয়েছিল। তবে বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে এবার বড় পরিসরে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available