• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪৩:৪০ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত

১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৩৬

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান থেকে আমদানি করা জ্বালানি তেলের মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষাপটে চীনা মুদ্রায় ইরান থেকে ভারতের তেল কেনার তথ্য সামনে এলো।

Ad
Ad

সূত্রগুলো জানায়, চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে, যার মূল্য প্রায় ২০ কোটি ডলার।

Ad

এ ছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী চারটি জাহাজ সম্প্রতি ভারতে ভিড়েছে। এসব জাহাজের মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি ইতোমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করছে। ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে বিক্রেতাদের কাছে অর্থ স্থানান্তর করছে।

এ বিষয়ে জানতে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স। ব্যবসায়ীরা বলছেন, ইরানের ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ ধরনের লেনদেনে জটিলতা থাকায় অনেক ক্রেতা এখনও আগ্রহ দেখাচ্ছে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ইরানি তেল সমুদ্রে কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানের তেল কেনায় দেওয়া এই ছাড় রোববারই শেষ হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩২:০৪





মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
মেসির জাদুতে মায়ামির রোমাঞ্চকর জয়
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৪১

চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৩৬



বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২


Follow Us