• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫১:০৫ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো

১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩২:০৪

আমার কোনো অনুশোচনা নেই: মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ২০২৬ সালের জানুয়ারিতে প্রতীকীভাবে তার নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

মাদ্রিদ থেকে এএফপি জানায়, মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার কোনো অনুশোচনা নেই।’

তিনি দাবি করেন, বিশ্বের একজন রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্প ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য নিজের দেশের নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়েছেন।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন এবং বর্তমানে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতেও জড়িত। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি আগেই স্পষ্ট করেছে, এই পুরস্কার ‘বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না’- এটি ব্যক্তিগত মর্যাদা হিসেবে স্বীকৃত।

মাচাদো জানান, তিনি বর্তমানে ভেনেজুয়েলায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সমন্বয় করে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় কাজ করছেন।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কথা বলছি এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আমরা সমন্বয় করে কাজ করছি।’

তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নিতে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

ভেনেজুয়েলার বিরোধী দল গত সপ্তাহে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকায় মাচাদো এখনো ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা স্পষ্ট করেননি।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আবারও কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
১১ জুন ২০২৬ দুপুর ১২:০৪:১৩





Follow Us