• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৮:৫৫ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে পোস্ট-কমেন্ট, নজরদারিতে দিল্লি পুলিশ

২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১০:২৭

মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে পোস্ট-কমেন্ট, নজরদারিতে দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে করা পোস্ট, ভিডিও, ছবি ও মন্তব্য চিহ্নিত করতে নজরদারি জোরদার করেছে দিল্লি পুলিশ। এ লক্ষ্যে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে নোটিসও পাঠানো হয়েছে।

আন্দোলনের সময় যেসব পোস্টে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়েছে বা শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ, সেগুলো শনাক্ত করে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কাজে দিল্লি পুলিশের একটি বিশেষ দল সার্বক্ষণিক কাজ করছে।

শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে। ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশজুড়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চলে।

গত ২০ জুলাই সিজেপির ডাকা সংসদ ভবন অভিযানে হাজারো মানুষ অংশ নেন। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্টেও মামলা হয়েছে।

পরে আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে সিজেপি আন্দোলন প্রত্যাহার করে নেয়। আন্দোলন প্রত্যাহারের শর্ত হিসেবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করে দলটি। তবে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশ এখনো পায়নি দিল্লি পুলিশ। ফলে দায়ের করা এফআইআরও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনের সময় বলপ্রয়োগের জন্য পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আনন্দবাজার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪



দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮




Follow Us