• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৬:৫৭ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে বিমান হামলা, নিহত অন্তত ৩০

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২৫

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে বিমান হামলা, নিহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর তিনটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ২৮ নভেম্বর শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠান এবং পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের দুটি স্থানে এসব হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের শিবিরে সহায়তা দেওয়া নুয়ে উ ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান ২১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জনের বেশি।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা কয়েকটি ভিডিওতে হামলার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

আরও পড়ুন

হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮

ঘটনাস্থলে ছুটে যাওয়া এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘আমি ১৭টি মরদেহ দেখতে পেয়েছি। অনেকে আহত হয়েছেন। এত মানুষকে আহত অবস্থায় দেখে আমি হতবাক হয়ে যাই। কাকে আগে উদ্ধার করব, বুঝতে পারছিলাম না।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘আমার ভাগনিসহ কয়েকজন এখনো নিখোঁজ। আমি এখনো তাকে খুঁজে পাইনি।’

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘাতের কারণে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে হামলার আগে তিনি আকাশে একটি উড়োজাহাজের শব্দ শুনতে পান। পরে বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের দেখতে পান।

আরও পড়ুন

ইউক্রেনের ১,২০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করল রাশিয়া

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। ওই এলাকায় অনেক বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

এদিকে শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারেও বিমান হামলা হয়। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদানকারী সংস্থার প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় নয়জন নিহত হয়েছেন।

এএফপির ধারণ করা ভিডিওতে হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজনকে স্বজনদের খুঁজতে দেখা গেছে। বাস্তুচ্যুত ৬২ বছর বয়সী হ্লা থান অং জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই মেয়েটির মৃত্যু হয়।

আরও পড়ুন

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্কুলেও বিমান হামলা

শনিবারের হামলার আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধ মঠে বিমান, গোলা ও ড্রোন হামলার ঘটনা ঘটে। নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

ক্ষমতায় থাকতে আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

নিহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বাকি নয়জন সামরিক জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্য।

এনইউজির বিবৃতিতে বলা হয়, পিডিএফ সদস্যরা বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। তবে সামরিক বাহিনীর সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার দাবি করা হয়, প্রশিক্ষণ শেষে পিডিএফ সদস্যরা একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর ওই হামলা চালানো হয়।

স্কুলটির এক শিক্ষক এএফপিকে জানান, উড়োজাহাজের শব্দ শুনে সন্তানদের নিতে অভিভাবকেরা স্কুলে জড়ো হয়েছিলেন। ঠিক সেই জায়গাতেই বোমাটি এসে পড়ে।

আরও পড়ুন

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিল আরব দল

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯





তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১