আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দামই ব্যারেলে ৪ ডলারের বেশি বেড়েছিল। ওইদিনের দরবৃদ্ধি ছিল ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুড এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সবচেয়ে বড় একদিনের মূল্যবৃদ্ধি।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হলে তেল সরবরাহ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে অস্থিরতা বাড়লে বিশ্ববাজারে তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available