• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৪৭:২৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩১:৫৭

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার

অনলাইন ডেস্ক: খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড। এ সময় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রূপসার পাড় থেকে জেলখানা ঘাটে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি ফেরি। নদীর মাঝামাঝি স্থানে দুটি যানের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর নদী থেকে ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২