• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৭:৫৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৮:৪৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই। একই সঙ্গে এসব শর্ত প্রত্যাখ্যান করা হলে ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য তেহরান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, কাতার ইরানের শর্তগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে।

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইরানের তিনটি প্রধান দাবি হলো—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের হিমায়িত অর্থ মুক্ত করা এবং ইরানের ওপর আরোপ করা মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া।

তবে রেজাই একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুরুর জন্য ইরান মোট সাতটি শর্ত জানিয়েছে। ওই পোস্টে তিনি বলেন, তেহরানের অবস্থান স্পষ্ট এবং ওয়াশিংটনকে ইরানের অধিকার ও শর্ত মেনে নিতে হবে। তবে প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে ওই সাতটি শর্তের পূর্ণ তালিকা দেওয়া হয়নি।

রেজাই বলেন, এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে। ট্রাম্পের হুমকিতে কোনো ফল আসবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ইরান যেকোনো ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্য প্রস্তুত।

এদিকে গত মাসে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। কাতারের মাধ্যমে ইরানের শর্তগুলো ওয়াশিংটনে পৌঁছানোর কথাও জানিয়েছে তেহরান।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা থেকে সরে আসার পর ইরানকে তাদের কৌশল পুনর্মূল্যায়ন করতে হয়েছে। তিনি দাবি করেন, সম্ভাব্য নতুন মার্কিন হামলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে এবং আগের সংঘাতের অভিজ্ঞতার ভিত্তিতে সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে আঞ্চলিক সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথাও জানান ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন রেজাই। তিনি জানান, পরমাণু অস্ত্র অপ্রসারণ চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে তেহরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

রেজাই আরও বলেন, ইরানের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে ধর্মীয় নিষেধাজ্ঞা বা ফতোয়া এখনো বহাল রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৪৬





রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫০

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:২৪