• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৯:৪৫ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন

২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫০

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের যানবাহন ও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি দীর্ঘক্ষণ ধরে মাসকান্দা বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাতের দিকে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে এমন আশঙ্কার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামতসহ ঘটনাস্থলের বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। আগুনের সূত্রপাত, সম্ভাব্য কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৪৬





রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫০

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:২৪