• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:৪১:৫৭ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

১ মার্চ ২০২৬ সকাল ০৭:৫০:০০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম তাসনিম ও ফারস আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আরও তথ্য শিগগিরই জানানো হবে জানিয়েছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।

Ad
Ad

ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “বড় ধরনের সামরিক অভিযান” ঘোষণা করেন। তিনি বলেন, তার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বা প্রয়োজন হলে পুরো সপ্তাহজুড়ে বোমাবর্ষণ “বিরামহীনভাবে” চলবে।

Ad

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় অন্তত ১০৮ জন নিহত হয়েছেন এবং দেশটির ২৪টি প্রদেশে মোট অন্তত ২০১ জন নিহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাক।

পাল্টাপাল্টি হামলার মধ্যে অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us