• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১৬:৩৯ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

২২ আগস্ট ২০২৬ দুপুর ০১:১০:৫৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বা‌তিল হ‌তে পা‌রে, তা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস। ২২ আগস্ট শ‌নিবার দূতাবাসের সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এক পো‌স্টে এসংক্রান্ত বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
২২ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৭:০২





বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৪:০০